হরতালের আওতামুক্ত ও লেভেল পরীক্ষা

ইংরেজি মাধ্যমের ও লেভেল পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অভিভাবকদের দাবির প্রেক্ষিতে শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনায় এনে এই পরীক্ষা হরতালের আওতামুক্ত রাখা হয়েছে। আগামী সোম ও মঙ্গলবার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়ম অনুযায়ী সারা বিশ্বে একই সাথে ও লেভেল পরীক্ষা অনুষ্ঠিত হয়। কোন কারণে কেউ পরীক্ষায় অংশ নিতে না পারলে তাকে পরবর্তী পরীক্ষার জন্য একবছর অপেক্ষা করতে হয়।