২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিক গণিত দেবাশীষ পাল পিন্টু ,সহকারি শিক্ষক ওয়াক-আপ উচ্চ বিদ্যালয়, ঢাকা নমুনা প্রশ্নোত্তর গতকালের পর ৫। এগারোটি সংখ্যার মধ্যে প্রথম ছয়টি সংখ্যার গড় ৮৭ এবং শেষের পাঁচটি সংখ্যার গড় ১৩১। সবগুলো সংখ্যার গড় কত? উত্তর: প্রথম ৬টি সংখ্যার গড় ৮৭ প্রথম ৬টি সংখ্যার যোগফল (৮৭–৬)=৫২২ শেষের ৫টি সংখ্যার গড় ১৩১ শেষের ৫টি সংখ্যার যোগফল (১৩১–৫) = ৬৫৫  ১১টি সংখ্যার যোগফল (৫২২+৬৫৫) = ১১৭৭  ১১টি সংখ্যার গড় (১১৭৭ ১১) = ১০৭  সবগুলো সংখ্যার গড় ১০৭। উত্তর:সবগুলো সংখ্যার গড় ১০৭। ৬। চারটি ঘণ্টা প্রথমে একত্রে বেজে প্রতি ৬, ৯, ১২ ও ১৫ মিনিট অন্তর বাজতে লাগল। ন্যূনতম কতক্ষণ পরে ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে? ১০ উত্তর: নির্ণেয় ন্যূনতম সময় হচ্ছে ৬, ৯, ১২ ও ১৫ এর ল.সা.গু. যত তত মিনিট। ৩ ৬, ৯, ১২, ১৫ ২ ২, ৩, ৪, ৫ ১, ৩, ২, ৫ সংখ্যা চারটির ল.সা.গু.= ৩–২–৩–২–৫ = ১৮০ নির্ণেয় সময় ১৮০ মিনিট। উত্তর:সময় ১৮০ মিনিট ৭। একটি বাঁশের অংশ কাদায়, অংশ পানিতে এবং বাকি অংশ পানির উপরে আছে। পানির উপরে কত অংশ আছে? উত্তর: বাঁশটি কাদায় ও পানিতে আছে (+) অংশ = অংশ = মনে করি, সম্পূর্ণ বাঁশ = ১ (সম্পূর্ণ) অংশ। পানির উপরে অংশ আছে। ৮। ১ ইঞ্চি সমান ২.৫৪ সেন্টিমিটার হলে, ৮.৫ ইঞ্চিতে কত সেন্টিমিটার? ১০ উত্তর: ১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার  ৮.৫ ” = (২.৫৪–৮.৫) ” = ২১.৫৯ সেন্টিমিটার। ৮.৫ ইঞ্চিতে ২১.৫৯ সেন্টিমিটার। ৯। মাহফুজা ব্যাংকে ৯০০ টাকা জমা রেখে ৩ বছরে ৮১ টাকা মুনাফা পেল। শতকরা বার্ষিক মুনাফার হার কত? ১০ উত্তর: এখানে, আসল ৯০০ টাকা, মুনাফা ৮১ টাকা, সময় ৩ বছর।  শতকরা বার্ষিক মুনাফার হার = = ৩ শতকরা বার্ষিক মুনাফা ৩ টাকা। ১০। একটি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ২৫২ বর্গমিটার এবং উচ্চতা ২৮ মিটার। ভূমির পরিমাপ কত? ১০ উত্তর: আমরা জানি, – ভূমি – উচ্চতা = ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বা, – ভূমি – ২৮ মিটার = ২৫২ বর্গমিটার। বা, ভূমি – ১৮ মিটার = ২৫২ বর্গমিটার। বা, ভূমি = ২৫২ ১৪ মিটার ভূমি = ১৮ মিটার। ১১। তোমাদের স্কুল বিকাল ৩টায় ছুটি হয়। আন্তর্জাতিক রীতিতে স্কুল কয়টার সময় ছুটি হয়? ১০ উত্তর: বিকাল ৩টায় স্কুল ছুটি হলে, আন্তর্জাতিক রীতিতে সময় হবে— (১২+৩)টা = ১৫টা আন্তর্জাতিক রীতিতে স্কুল ১৫টায় ছুটি হয়। হিন্দুধর্ম নৈতিক শিক্ষা সময়: ২ ঘন্টা ৩০ মিনিট,পূর্ণমান: ১০০ [ দ্রষ্টব্য: ডানপাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।] ১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ: ১–৪০=৪০ ১. উপাসনা কিসের অঙ্গ? ক) মনের খ) দেহের গ) ধর্মের ঘ) কর্মর ২. উপাসনা অর্থ কী? ক) আদেশ খ) স্মরণ গ) জপ ঘ) চুপচাপ ৩. ঈশ্বরের প্রশংসাকে কী বলে? ক) ধ্যান খ) সাধনা গ) পবিত্র ঘ) স্তুতি ৪. পূজা কোন ধর্মের অংশ? ক) বৌদ্ধ খ) মুসলমান গ) খ্রিস্টান ঘ) হিন্দু ৫. হিন্দুরা সৃষ্টিকর্তাকে কী বলে? ক) কীর্তন খ) ঈশ্বর গ) বৈষ্ণব ঘ) যোগী ৬. আচার শব্দের অর্থ কী? ক) খাবার খ) পদ্ধতি গ) ব্যবহার ঘ) কর্ম ৭. বশিষ্ট কোন শ্রেণির ঋষি ছিলেন? ক) রাজর্ষি খ) শ্রুতর্ষি গ) ব্রহ্মর্ষি ঘ) মহর্ষি ৮. আমরা কেমন খাবার খেতে পছন্দ করি? ক) দামি খ) সস্তাগ) পুষ্টিকর ঘ) মুখরোচক ৯. বিষ্ণুর অবতার কয়টি? ক) আটটিখ) নয়টিগ) দশটি ঘ) এগারোটি ১০. প্রহ্লাদের পিতার নাম কী? ক) হিরণ্যাক্ষ খ) সত্যব্রত গ) হিরণ্যকশিপু ঘ) গৌতমবুদ্ধ ১১. কে পরাধীনতা সহ্য করতে পারেনি? ক) সরস্বতী খ) সঞ্চয় গ) বিদুলা ঘ) সীতা ১২. উপাসনা কয় প্রকার? ক) দুই প্রকার খ) চার প্রকার গ) ছয় প্রকার ঘ) আট প্রকার ১৩. আত্মার নতুন দেহ ধারণ করাকে কী বলে? ক)জন্মান্তর খ)নবজন্ম গ)ইহজন্ম ঘ) পরজন্ম ১৪. ইন্দ্রের রাজধানীর নাম কী? ক) দেবলোক খ) সুরলোক গ) অমরাবতী ঘ) অমরলোক ১৫. হিন্দুধর্মের মূল লক্ষ্য কী? ক) ভোগখ) ত্যাগগ)স্বর্গলাভ ঘ) মোক্ষলাভ ১৬. বেদের কয়টি অংশ? ক) একটি খ) দুইটি গ) তিনটি ঘ) চারটি ১৭. নিত্যকর্ম কয় প্রকার? ক) ২ প্রকার খ) ৪ প্রকার গ) ৬ প্রকার ঘ) ৮ প্রকার ১৮. বেদের যে অংশে মন্ত্রের ব্যাখ্যা করা হয়েছে তাকে কী বলে? ক) ব্রাহ্মণ খ) উপনিষদ (গ) আরণ্যক ঘ) সংহিতা ১৯. পরশু শব্দের অর্থ কী? ক) লাঙ্গল খ) খড়গ গ) চক্র ঘ) কুঠার ২০. বেদ কত প্রকার? ক) ২ প্রকার খ) ৪ প্রকার গ) ৬ প্রকার ঘ) ৮ প্রকার ২১. মূল পুরাণ কতখানা? ক) ১৫ খানা খ) ১৬ খানা গ) ১৭ খানা ঘ) ১৮ খানা ২২. গীতার অধ্যায় কয়টি? ক) ১৪টি খ) ১৬টি গ) ১৮টি ঘ) ২০টি ২৩. ধ্রুব কার ভক্ত ছিল? ক) ব্রহ্মের খ) বিষ্ণুর গ) শিবের ঘ) হরির ২৪. ভারত সেবাশ্রম কোথায় অবস্থিত? ক) কাশী খ) গয়া গ) বৃন্দাবন ঘ) দক্ষিণেশ্বর ২৫. ‘যত মত, তত পথ’— কথাটি কে বলেছেন? ক) বিবেকানন্দ খ) রামকৃষ্ণ গ) সারদা দেবী ঘ) রাণী রাসমনি ২৬. জীবের মধ্যে অবস্থানকারী ঈশ্বরকে কী বলে? ক) পরমাত্মা খ) আত্মা গ) বিশ্বেশ্বর ঘ) সুকুমার ২৭. জীবসেবা করলে কী হয়? ক) অর্থ খ) বড় গ) শান্তি ঘ) ধর্ম ২৮. কোনটি সকল প্রাণের উত্স? ক) ব্রাহ্মণ খ) পানি গ) ব্রহ্ম ঘ) অক্সিজেন ২৯. মার্গারেটকে নিবেদিতা নাম কে দেন? ক) স্বামী প্রণবানন্দ খ) স্বামী বিবেকানন্দ গ) মা মেরি ঘ) ভারতবাসী ৩০. সবার উপরে সত্য কে? ক) সৃষ্ট জীব খ) সাম্য গ) মৈত্রী ঘ) মানুষ ৩১. শিষ্ট কথাটির অর্থ কী? ক) আচার খ) ভদ্র গ) ব্যবহার ঘ) বিনয় ৩২. আচার কথাটির অর্থ কী? ক) নম্র খ) ভদ্র গ) ব্যবহার ঘ) গুণ ৩৩. কুন্ডীর কয় ছেলে? ক) ২ ছেলে খ) ৪ ছেলে গ) ৫ ছেলে ঘ) ১০ ছেলে ৩৪. সৌবির রাজ্যের রানি কে? ক) কাঁকন খ) শয়ন গ) নিবেদিতা ঘ) বিদুলা ৩৫. সারা চৈত্রমাস জুড়ে কী হয়? ক) মেলা খ) রথযাত্রা গ) পূজা ঘ) অনশন ৩৬. কুরুক্ষেত্রকে কী বলা হয়? (ক) ব্রাহ্মণক্ষেত্র (খ) ধর্মক্ষেত্র (গ) তীর্থক্ষেত্র (ঘ) মন্দির ৩৭. শিব অর্থ কী? (ক) যোগী (খ) ব্রাহ্মণ (গ) দরিদ্র (ঘ) ঈশ্বর ৩৮. শ্রীকৃষ্ণ কাকে উপদেশ দেন? (ক) রাক্ষস (খ) দেব (গ) রাম (ঘ) অর্জুন ৩৯. ব্রাহ্মণের সংসার কেমন ছিল? (ক) ধনী (খ) মধ্যম (গ) অভাবী (ঘ) মোটামুটি ৪০. ব্রাহ্মণের ঘরে কারা ছিলেন? (ক) স্ত্রী (খ) ছেলে (গ) ছেলের বউ (ঘ) সবগুলোই পরবর্তী আগামীকাল