আসুসের ফেসবুক পাজল গেম প্রতিযোগিতা

গত ২৪ অক্টোবর থেকে আসুসের সৌজন্যে গ্লোবাল ব্র্যান্ডের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আসুস ফেসবুক পাজল গেম প্রতিযোগিতা। মাসব্যাপী এই প্রতিযোগিতা মূলত সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকভিত্তিক অনলাইন গেমিং প্রতিযোগিতা। এতে প্রথম ১৪ দিন প্রতিদিনে সর্বোচ্চ স্কোরধারী প্রত্যেক প্রতিযোগীকে দেওয়া হবে ১টি করে মোবাইল ফোন। এই ১৪ জন থেকে ২৩ নভেম্বর পর্যন্ত অংশগ্রহণকারী প্রতিযোগী যিনি সর্বোচ্চ স্কোরধারী হবেন, তাকে জ্যাকপট পুরস্কার আসুস ফোনপ্যাড ট্যাবলেট পিসি প্রদান করা হবে। প্রতিযোগিতাটি গ্লোবাল ব্র্যান্ড বা আসুসের সাথে জড়িত ব্যক্তিবর্গ ছাড়া সকলের জন্য উন্মুক্ত। প্রতিযোগিতা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। এতে অংশ নিতে ও বিস্তারিত জানতে ভিজিট করুন আসুস বাংলাদেশের ফেসবুক ফ্যানপেজ, যার ঠিকানা www. facebook . com / ASUS.Bangladesh।