প্রেসক্লাব প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ আয়োজন

বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সন্ধ্যা ৭টায় কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর নৃত্যাঞ্চলের গীতি নৃত্যনাট্য মহুয়া পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে কণ্ঠশিল্পী বেবী নাজনীন ও কুমার বিশ্বজিত্ একের পর এক মন মাতানো গান গেয়ে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন। শুরুতে ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ আজীবন সদস্য, সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক, ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সদস্য এবং ক্লাবের সিনিয়র সদস্যদের নিয়ে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রীতিভোজের পর পরই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে সিনিয়র সহ-সভাপতি কাজী রওনাক হোসেন, সহ-সভাপতি বখতিয়ার রানা, যুগ্ম সম্পাদক কাদের গণি চৌধুরী, কোষাধ্যক্ষ বদিউল আলম, ব্যবস্থাপনা কমিটি সদস্য—পারভীন সুলতানা মূসা ঝুমা, মো. নূরুল হুদা, হাসান হাফিজ, নূরুদ্দিন আহমেদ, ফরিদ হোসেন, শামসুদ্দিন আহমেদ চারু, নূরুল হাসান খান, শান্তা মারিয়া, মাঈনুল আলমসহ ক্লাব পরিবারের সদস্যরা অংশ নেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে শিল্পী শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপার নৃত্যাঞ্চলের গীতি নৃত্যনাট্য ‘মহুয়া’ সবাইকে মুগ্ধ করে।