নাচে সর্বোচ্চ পারিশ্রমিকে কারিনা
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৩, ২০:৪৩
কারিনা কাপুর শুধু বলিউডেই নয়, বিশ্বব্যাপী জনপ্রিয় একজন অভিনেত্রী। ‘ছাম্মাক ছাল্লু’, ‘হালকাট জওয়ানি’, ‘ফেভিকল সে’র মতো গানে নেচে একজন নৃত্যশিল্পী হিসেবেও ব্যাপক সুনাম অর্জন করেছেন তিনি। বলিউডে এ সময়ে নাচের জন্য সর্ব্বোচ্চ সম্মানী তিনিই নিয়েছেন। তবে একটি টিভি চ্যানেলে নেচে সর্বোচ্চ সম্মানী বলিউডের কোনো শিল্পীর মধ্যে তিনিই প্রথম নিলেন। সম্প্রতি তিনি লেবাননের একটি চ্যানেলের নাচের রিয়েলিটি শো’য়ের উদ্বোধনী অনুষ্ঠানে নাচের জন্য দেড় কোটি রুপি নিলেন।
উল্লেখ্য, কারিনা কাপুর এখন তার নতুন ছবি ‘গোরি তেরে পেয়ার ম্যায়’-এর কাজে ব্যস্ত রয়েছেন। শুটিং প্রায় শেষ, তবে এর ক্যাম্পেইনসহ নানা কাজে আরও মাস খানেক সময় এই ছবির পেছনেই ব্যয় করতে হবে তাকে।