বিজ্ঞাপনের মডেল হলেন এমএস রানা
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৩, ২০:৪৫
এবার বিজ্ঞাপনের মডেল হলেন সাংবাদিক-অভিনেতা এমএস রানা। সম্প্রতি এমআইএস হোল্ডিংসের একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়ে শুটিং শেষ করেছেন তিনি। শুটিং হয়েছে মিরপুর ডিওএইচএস এবং ঢাকার ভিন্ন ভিন্ন কয়েকটি লোকেশনে। সহশিল্পী ছিলেন মডেল মিথিলা। বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন সোহাগ বিশ্বাস। এমএস রানা জানিয়েছেন, ‘মডেল নির্বাচন এবং কাজ-উভয় ক্ষেত্রেই নাছোড়বান্দা নির্মাতা সোহাগ বিশ্বাস। আমার সম্মতি আদায় করে ছেড়েছেন। গল্পভাবনা আর কর্মপরিকল্পনার ফসল হিসেবেই চমত্কার একটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ সম্ভব হয়েছে। এটাই কোনো বিজ্ঞাপনচিত্রে আমার প্রথম মডেল হওয়া।’