শহরতলী’র দ্বিতীয় অ্যালবাম প্রকাশিত
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৩, ২০:৪৫
আড্ডায়, গানে আর উত্সবের মধ্য দিয়ে সম্প্রতি রাজধানীর আগারগাঁওতে অবস্থিত ন্যাশনাল লাইব্রেরি অডিটোরিয়ামে প্রকাশিত হলো থিয়েট্রিক্যাল রক ব্যান্ড শহরতলীর ২য় অ্যালবাম ‘অপর পৃষ্ঠা দ্রষ্টব্য’। অ্যালবামের নামকরণ সম্পর্কে ভোকালিস্ট মিশু খান বলেন, ‘এটি আমাদের ২য় অ্যালবাম তাই এই নামকরণ, আরেকটি কারণ হচ্ছে পরের পৃষ্ঠায় থাকে আগের পৃষ্ঠার বাকি কথাগুলো। আমাদের প্রথম অ্যালবামের অনেক না বলা কথা এটিতে বলার চেষ্টা করেছি আমরা। অ্যালবামটি প্রকাশ করেছে তানের টান।
আলবামের মোড়ক উন্মোচন করেন জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু ও এলআরবি এবং ওয়ারফেইজ ব্যান্ডের টিপু, অনি ও রজার।