তারাগঞ্জ কলেজের অধ্যক্ষ সাসপেন্ড
তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৩, ২১:০২
তারাগঞ্জ ও/এ ডিগ্রী কলেজের অধ্যক্ষকে সাময়িকভাবে বরখাস্তের ঘটনায় গভর্নিং বডির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছে। উভয়পক্ষ পৃথক পৃথকভাবে থানায় সাধারণ ডায়রী ও অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়েছে। অনিয়মের অভিযোগে তারাগঞ্জ ও/এ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বারী মণ্ডলকে গভর্নিং বডি সাময়িকভাবে বরখাস্ত করেন।
একই দিনে গভর্নিং বডির সাধারণ সভায় অপর একপত্রে উপাধ্যক্ষ মিজানুর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বারী মণ্ডল ও উপাধ্যক্ষ মো. মিজানুর রহমান থানায় পৃথক দুটি সাধারণ ডায়রী করেন। এসব ঘটনায় অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা দু’ভাগে বিভক্ত হয়ে পড়ছে। শিক্ষার্থীদের লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পৃথক পৃথকভাবে থানায় দুটি সাধারণ ডায়রী করেছেন।