আলফাডাঙ্গায় কুপিয়ে মুক্তিযোদ্ধাকে যখম

ফরিদপুর আলফাডাঙ্গা উপজেলা গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সৈয়দ আতর আলী (৬৫) কে ২৫ অক্টোবর রাতে বাড়ি ফেরার পথে কুপিয়ে যখম করেছে দুর্বৃত্তরা। পূর্বশত্রুতার জের ধরে ওই গ্রামের বেলায়েতসহ ৮/১০ জনের একটি সন্ত্রাসী চক্র গতি রোধ করে দেশীয় অস্ত্র, লাঠিসোটা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে তাকে মারাত্মক যখম করে। আহত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সৈয়দ আতর আলী আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া ঘটনা তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা সাংবাদিকদের জানান।