হবিগঞ্জসহ ৩ স্থানে তিনজনের অপমৃত্যু

হবিগঞ্জসহ তিন স্থানে পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। হবিগঞ্জ আজমিরীগঞ্জ উপজেলার চর বাজারে লঞ্চঘাট এলাকায় গত রবিবার রাজু রায় (৯) নামে এক শিশু পানিতে ডুবে মারা যায়। মান্দা (নওগাঁ) নওগাঁর মান্দায় আত্রাই নদীতে গত রবিবার সন্ধ্যায় অজ্ঞাতনামা এক কন্যাশিশুর (৫) লাশ ভেসে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন উজান থেকে লাশটি ভেসে গেলেও থানা পুলিশ খবর পেয়েও লাশটি উদ্ধারে কোন পদক্ষেপ নেয়নি। নাগেশ্বরী (কুড়িগ্রাম) নাগেশ্বরীর সাপখাওয়া ব্যাপারীটারী গ্রামে গত রবিবার সকালে আব্দুল মোতালেব মুন্সীর স্ত্রী মঞ্জু বেগম (৪৫) নামে এক গৃহবধূ ধারালো দা দিয়ে আত্মহত্যা করে। মঞ্জু বেগম মানসিক রোগী বলে তার পরিবার জানায়। সে এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করে।