রোকেয়া হল অ্যালামনাই এসোসিয়েশনের আজীবন সদস্য করা হচ্ছে
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৩, ২১:০৫
ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল আ্য্যলামনাই এসোসিয়েশনের আজীবন সদস্য হতে হলের প্রাত্তন ছাত্রীদের প্রতি আহবান জানানো হয়েছে। এসোসিয়েশনের প্রচার সম্পাদিকা নার্গিস বেগম এ আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে জানানো হয়, এসোসিয়েশনের তৃতীয় পুনর্মিলনী ২০১৪ সালে অনুষ্ঠিত হবে। যারা ইতিপূর্বে সাধারণ সদস্যা হয়েছেন তারাও আজীবন সদস্য হতে পারবেন।
রোকেয়া হলের গেট সংলগ্ন গেস্ট রুমে শুক্র, শনি, সোম ও বুধবার বিস্তারিত তথ্য জানা যাবে ১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। যোগাযোগ : ০১৫৫২৩২৪৬২৯, ০১৭১৫১৮৬০৫৯, ০১৫৫২৪২৪২০৫ এবং ০১৭১৬৩৫৪৯৯৬।