দিনাজপুরে দিনে গরম রাতে শীত ও কুয়াশা

দিনে গরম রাতে শীত ও কুয়াশা দেখা দিচ্ছে দিনাজপুরে। রাতের বেলায় কুয়াশা ও শীতের কারণে মৃদু মৃদু ঠাণ্ডায় বয়স্ক ও শিশুদের কাঁথা ও চাদর ব্যবহার করতে হয়। এছাড়া বিভিন্ন জায়গায় যাতায়াতের সময় হালকা গরম কাপড় পরিধান করতে দেখা যাচ্ছে। যদিও এখনও পুরাতন কাপড়ের তেমন একটা পসরা বসতে দেখা যাচ্ছে না। কিন্তু লেপ-তোসক কারিগরদের কাছে এবং তুলা বিক্রির দোকানগুলোতে বেশ ভিড় দেখা যাচ্ছে। আগাম শীত আসাতে সাধারণ মানুষের আগে থেকে প্রস্তুতি নিতে হচ্ছে। এ ছাড়া হঠাত্ শীত আসাতে বয়স্ক ও শিশুদের নিউমোনিয়া ও কাশিসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে।