জেলা ফুটবলে রাশেদের হ্যাটট্রিক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৩, ২১:১৫
প্রাইম ব্যাংক জেলা ফুটবল লিগে গতকাল নোয়াখালী স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় আগমনী স্পোর্টিং ক্লাব ৭-০ গোলে জাগরণী সংসদকে হারিয়েছে। রাশেদের চারটি, মাজহার, কিরণ এবং রুবেল একটি করে গোল করেন। মানিকগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জাশুরা পল্লী সমিতি ২-১ গোলে বুলবুল ক্লাবকে হারিয়েছে। বিজয়ী দলের সঞ্জয়, গফুর এবং বিজিত দলের আহাদ গোল করেন।