তিন গ্র্যান্ডমাষ্টার খেলবেন নৌবাহিনীতে
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৩, ২১:১৬
নৌবাহিনী দেশের বিভিন্ন খেলায় অংশগ্রহন করে থাকে। এবার তারা দাবায় অংশগ্রহন করবে। দাবায় দলগঠনের জন্য তত্পরতা শুরু করেছে। দেশের তিন গ্র্যান্ডমাষ্টার রিফাত বিন সাত্তার, আব্দুল্লাহ আল রাকিব এবং এনামুল হোসেন রাজিব নৌবাহিনীর হয়ে প্রিমিয়ার দাবা লিগে অংশগ্রহন করবেন বলে জানা গেছে। লিগের দুরন্ত রাজশাহি দলটি এবার লিগে খেলবে না বলে দলটির একটি সুত্র জানিয়েছে। দুরন্ত রাজশাহি নামটির পরিবর্তে নৌবাহিনী লিগে এন্ট্রি করবে বলে জানা গেছে। ১০ দল নিয়ে প্রিমিয়ার দাবা লিগ শনিবার শুরু হবে।