চট্টগ্রামে ফাইভ এ সাইড হকির ফলাফল
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৩, ২১:১৬
চট্টগ্রামে অনুষ্ঠানরত ফাইড এ সাইড হকিতে গতকাল সোমবার ৩টি খেলা অনুষ্ঠিত হয়। এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন খেলার প্রশিক্ষণ মাঠে দিনের প্রথম খেলায় এ্যাডভোকেট ইলিয়াছ মিয়া স্মৃতি সংসদ ১১-৬ গোলে ডা. কামাল এ খান স্মৃতি সংসদকে, দ্বিতীয় ম্যাচে ইউসুফ চৌধুরী স্মৃতি সংসদ ৬-২ গোলে দস্তগীর চৌধুরী স্মৃতি সংসদকে এবং শেষ খেলায় এসএম কামাল উদ্দিন স্মৃতি সংসদ টাইব্রেকারে ৪-৩ গোলে আবদুল শুক্কুর চৌধুরী স্মৃতি সংসদকে পরাজিত করে। বৃষ্টির কারণে দু’দিন টুর্নামেন্টের খেলা মাঠে গড়ায়নি। ফলে গতকাল আগের দিনের খেলাগুলোরও নিষ্পত্তি করা হয়।
আজ মঙ্গলবার বিকাল ৩টা থেকে খেলা শুরু হবে। অংশগ্রহণকারী দলগুলোকে সিডিউল অনুযায়ী মাঠে উপস্থিত থাককে হকি সম্পাদক মোহাম্মদ ইউসুফ অনুরোধ জানিয়েছেন।