জর্জিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রীর জোটের জয়লাভ

মায়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সুচি রবিবার রোমের সম্মানসূচক নাগরিক হলেন। দীর্ঘ ১৯ বছর পর তাকে এ সম্মান দেয়া হলো। এএফপির খবরে বলা হয়, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সুচিকে ১৯ বছর আগে ১৯৯৪ সালে এ নাগরিকত্ব দেয়া হলেও দীর্ঘ দুই দশকের অধিকাংশ সময় মায়ানমারে গৃহবন্দি থাকায় তিনি এ পুরস্কার গ্রহণ করতে পারেননি। রোমের মেয়র ইগনাজিও মারিনো তার টুইটার একাউন্টে বলেন, এ নগরী অবশেষে মুক্ত অং সান সুচিকে সম্মানসূচক নাগরিকত্ব দিতে পেরেছে। টাউনহলে এক অনুষ্ঠানে বিনম্র সু চি জীবনে বিশেষ কিছু করার কথা অস্বীকার করে বলেন, তিনি তার জীবনে পছন্দকে প্রাধান্য দিয়েছেন, বিসর্জনকে নয়। সোমবার ইটালির প্রধানমন্ত্রী এনরিক লাত্তা ও প্রেসিডেন্ট জিওরগিও ন্যাপোলি তানোর সঙ্গে সুচির সাক্ষাত্ করার কথা। অপর একটি নাগরিকত্ব সনদ গ্রহণে বোলোগনা নগরীতে যাওয়ার আগে তার পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাত্ করারও কথা রয়েছে।