ইসরাইল ২৬ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিচ্ছে

ইসরাইলের মন্ত্রী পরিষদের একটি কমিটি রবিবার ২৬ ফিলিস্তিনিকে মঙ্গলবার মুক্তি দেয়ার ব্যাপারে একটি তালিকা অনুমোদন করেছে। এদের মধ্যে ২১ জন বন্দিকে পশ্চিম তীর থেকে এবং অন্য পাঁচজন গাজা থেকে মুক্তি দেয়া হবে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতাহিয়াহু রবিবার সাপ্তাহিক মন্ত্রিসভা বৈঠকে বন্দিদের মুক্তির ব্যাপারে অবশ্য নির্দিষ্ট করে কোন মন্তব্য করেননি। কয়েকদিন আগে যদিও ইসরাইল অধিকৃত পশ্চিমতীর এবং পূর্ব জেরুজালেমে ইহুদি বসতির জন্য আরো ভবন নির্মাণের কাজ শুরু করার ঘোষণা দিয়েছিল। এর তিনদিন পর মন্ত্রী পরিষদের একটি কমিটি ২৬ ফিলিস্তিনি বন্দিকে মুক্তির ঘোষণা দেয়। জেরুজালেম দখল নিয়ে ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যে বিরোধের প্রধান কারণ । জেরুজালেম দখলের পর দুই দেশ অশান্ত হয়ে ওঠে। জবরদখল ছাড়াও ভবিষ্যতে ইসরাইলের উপনিবেশের কী হবে সেটা নিয়েও দুই দেশের মধ্যে মতবিরোধ চলছে।