সংবাদ কণিকা

স্ট্যালোনের চিত্র প্রদর্শনী সেন্ট পিটার্সবার্গের দ্য রাশিয়ান মিউজিয়ামে হলিউডের জনপ্রিয় অ্যাকশন হিরো সিলভেস্টার স্ট্যালোনের চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। একমাস ধরে এই চিত্র প্রদর্শনী চলবে। প্রদর্শনীর শিরোণাম: ‘সিলভেস্টার স্ট্যালোন. চিত্র. ১৯৭৫-২০১৩’। এখানে গত চার দশক ধরে ৬৭ বছর বয়সী অভিনেতার আঁকা চিত্রকর্ম পথকে বাছাই করা কয়েকটি চিত্র প্রদর্শিত হচ্ছে। স্ট্যালোনের প্রদর্শনীর বর্ণনায় মিউজিয়ামটির ওয়েবসাইটে বলা হয়, এটা ‘তার সৃষ্টিশীল এবং ব্যক্তিগত জীবনের ওপর মন্তব্য’ যেখানে উজ্জ্বল রং বেশি প্রাধান্য দেয়া হয়েছে। —বিবিসি ফেইসবুকে জনপ্রিয়তা অর্জনে প্রশিক্ষণ ফোন ও ইমেইল একাউন্টে যুক্তরাষ্ট্রের গোপন আড়িপাতায় ক্ষুব্ধ ব্রাজিলের শীর্ষ রাজনীতিবিদদের ওয়েবপেইজের “লাইক” ও “বন্ধু” বাড়ানোর জন্য বিনা খরচে পরামর্শ দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ কোম্পানি ফেইসবুক। চলতি সপ্তাহে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় ব্রাজিল কংগ্রেস ভবনে চার দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন ফেইসবুকের বিশ্ব রাজনীতি ও সরকার বিষয়ক ব্যবস্থাপক কেটি হারবার্থ। প্রশিক্ষণ ক্লাসে ব্রাজিলীয় আইনপ্রণেতা ও কর্মকর্তাদের উপচেপড়া ভিড় ছিল। —রয়টার্স রাজনৈতিক আশ্রয়ের দাবি পাকিস্তানে গত মাসে এক আত্মঘাতী বোমা হামলায় ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরের এক খ্রীষ্টান পরিবারের ২৫ জন সদস্যের মৃত্যুর ঘটনা নিয়ে ব্রিটিশ সরকারের কার্যত নীরব ভূমিকার সমালোচনা করেছে ম্যানচেস্টার ঐ পরিবারের সদস্যরা। পাকিস্তানের পেশওয়ারে ঐ হামলায় ৮০ জনের ওপর প্রাণ হারান এবং আহত হন একশ’ জনের বেশি। —বিবিসি