সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই :বনমন্ত্রী
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৩, ২২:৪২
আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সংবিধান অনুযায়ীই নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠিত হবে। এর বাইরে কিছু করার সুযোগ নেই। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ভারত, বৃটেন, জাপান, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন গণতান্ত্রিক দেশের রীতি অনুযায়ী বাংলাদেশেও নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এটাই স্বাভাবিক। সংবিধান বহির্ভূত অন্য কিছু আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্য হবে না। গতকাল সোমবার মিরপুর ১ নং গোল চত্বরে যুবলীগ মহানগর উত্তর আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
যুবলীগ চেয়্যারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বলেন, খালেদা জিয়া এখন যুদ্ধাপরাধীদের ইশারার পুতুল। সমাবেশে অন্যান্যের মধ্যে যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, ঢাকা ১৪ আসনের এমপি আসলামুল হক, কেন্দ্রিয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক এসএম জাহিদ প্রমুখ বক্তব্য রাখেন।