কাল থেকে ঈশ্বরদী ঢাকা রুটে বিমান চলবে
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৩, ২২:৪২
সতের বছর পর আগামীকাল বুধবার থেকে ঈশ্বরদী-ঢাকা রুটে পুনরায় বিমান চলাচল শুরু হচ্ছে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী ফারুক খান এ কার্যক্রমের উদ্বোধন করবেন। আপাতত ইউনাইটেড এয়ারওয়েজের ৩৭ আসন বিশিষ্ট উড়োজাহাজ সপ্তাহে দুদিন চলাচল করবে। সংস্থাটির সহকারী মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানিয়েছেন, প্রথম পর্যায়ে যাত্রী সংখ্যা বিবেচনা করে সপ্তাহে দুটি ফ্লাইট রাখা হয়েছে। যাত্রী বাড়লে প্রতিদিনই ফ্লাইট পরিচালনার ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, ১৯৯৬ সালের তিন নভেম্বর লোকসানের কারণে সর্বশেষ দফায় ঈশ্বরদী থেকে বিমান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।