সেই অচল লাল ফোনটি সচল হলো

রাজধানীর গুলশানে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার বাসভবনের অচল রেডফোনটি গতকাল মেরামতের পর সচল হয়েছে। বিরোধী দলীয় নেতার সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, বিটিসিএলের লোকজন দুপুর ১২টায় ম্যাডামের বাসায় আসেন। তারা দুই ঘণ্টা কাজ করে বিকল হয়ে থাকা লালফোনটি ঠিক করে দিয়ে গেছে। বিটিসিএলের পরিচালক মীর মোহাম্মদ মোরশেদ জানান, আমাদের কর্মীরা লালফোনটি ঠিক করে দিয়ে এসেছেন। তবে গত রবিবার বিকাল ৫টা পর্যন্ত ঐ বাসায় প্রবেশ করার অনুমতি পাননি বিটিসিএলের কর্মীরা।