রাজৈরে কদমবাড়ী কলেজ শিক্ষকের আত্মহত্যা
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৩, ২২:৪৩
জেলার রাজৈর উপজেলার কদমবাড়ী কলেজের প্রভাষক চিনময় মণ্ডল গতকাল সোমবার সকালে আত্মহত্যা করেছেন। ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। এ সময় তার স্ত্রী ঝর্না রানী দাস ছেলে সুজয় মণ্ডল এসএসসি টেস্ট পরীক্ষা দিতে স্কুলে ও মেয়ে ৫ম শ্রেণীর ছাত্রী চৈতীকে স্কুলে নিয়ে গিয়েছিল। সুজয় পরীক্ষা শেষে ঘরে ফিরে দেখে তার বাবা আড়ার সাথে ঝুলছে। প্রভাষক চিনময় মণ্ডল কি কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।