লেডি গাগার কাণ্ড!
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৩, ২২:৪৬
যুক্তরাষ্ট্রের বিখ্যাত সঙ্গীত শিল্পী ‘লেডি গাগা’ অত্যন্ত পরিচিত একটি নাম। যিনি ভুঁত এবং অলৌকিক বস্তুকে ফ্যাশন হিসেবে গ্রহণ করেন। কিন্তু তার বদনামও কম নয়। তার এই বদনামের বেশিরভাগ জায়গা ছেঁয়ে আছে তার অশালীন পোশাক। এবার সেই বদনামের মাত্রাটা একটু বাড়িয়ে দিলেন বাড়াবাড়ির সব মাত্রা ছাড়িয়ে! মঞ্চে গান গাইতে গাইতে হাজার হাজার দর্শকের সামনে তিনি সম্পূর্ণ দিগম্বর হলেন কোনো কারণ ছাড়াই!
শুক্রবার লন্ডনের এক নাইট ক্লাবে লেডি গাগার একটি সংগীতানুষ্ঠান ছিল। হাজার হাজার দর্শকের উপস্থিতি ছাড়াও অনুষ্ঠানটি টিভিতে সরাসরি সম্প্রচার হচ্ছিল। আগামী নভেম্বরে ‘আর্টপপ’ নামে তার একটি অ্যালবাম বের হওয়ার কথা রয়েছে। সেই অ্যালবামের অংশবিশেষ সুরের মূর্ছনায় শোনাচ্ছিলেন তিনি দর্শকদের। কিন্তু গাইতে গাইতে তিনি এক পর্যায়ে সম্পূর্ণ দিগম্বর হয়ে মঞ্চে হাঁটাহাটি শুরু করেন। আর এতে তার ভক্তরা হতাশ ও ক্ষুব্ধ হন। তাদের প্রশ্ন ছিল, এতটা বেহায়াপনার কি দরকার ছিল? সমালোচনার মুখে লেডি গাগা তার ব্যাখ্যায় বলেছেন, ‘আমি আমার ফ্যাশনের দিকে লক্ষ্য রেখেই কাজটি করেছি। আমি সবসময় ভিন্ন কিছু চেষ্টা করি। এটা ছিল এবারের ভিন্ন কিছু!’ -ডেইলি মেইল।