বিশ্বের দীর্ঘতম ব্যক্তির বিয়ে
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৩, ২২:৫১
অবশেষে দুশ্চিন্তার অবসান হলো বিশ্বের সবচেয়ে দীর্ঘকায় পুরুষটির। অস্বাভাবিক উচ্চতার জন্য সবসময়ই তার চিন্তা ছিল কোনো মেয়ে তাকে বিয়ে করবে কিনা। রবিবার তার সেই আকাঙ্খার বিয়ে সম্পন্ন হয়।
তুরস্কের নাগরিক সুলতান কোসেন নামের এই পুরুষটির স্ত্রী মার্ভে দিবো উচ্চতায় পাঁচ ফুট আট ইঞ্চি যা সুলতানের চেয়েও ২ ফুট সাত ইঞ্চি কম। তার উচ্চতা আট ফুট তিন ইঞ্চি। তবে বিয়েটি কিন্তু পারিবারিকভাবে হয়নি। ২০ বছর বয়সী মার্ভের সঙ্গে দেখা হওয়ার পর তাকে ভালবেসে ফেলেন পেশায় কৃষক সুলতান। সুলতান বলেন, দুর্ভাগ্য যে আমি আমার নিজের উচ্চতার মেয়ে খুঁজে পাইনি। তবে একটা মেয়ে যে পেয়েছি তাতেই আমি খুশি। এখন থেকে আমার নিজের সংসার গড়ে উঠবে। সুলতান এখন খুঁজছেন একটি বড় গাড়ি যাতে করে তিনি স্ত্রীকে নিয়ে ঘুরতে পারবেন। ২০০৯ সালে বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তি নির্বাচিত হওয়ার পর রীতিমতো সেলিব্রেটি বনে যান সুলতান। তাই বিয়েতে তুরস্কের প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুল, প্রধানমন্ত্রী রিসেপ তাইপে এরদোগানসহ অনেক রাজনীতিবিদ, ধর্মীয় নেতা ও বড় বড় ব্যবসায়ীদের আমন্ত্রণ জানিয়েছিল তার পরিবার - ডেইলি মেইল