শিশুকে রক্ষা করলো কোবরা
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৩, ২২:৫২
সাপকে ভয় করে না এমন ব্যক্তি খুব কমই আছে। বিশেষ করে বিষধর কোবরার ভয় তো বেশিরভাগেরই আছে। আর সেই কোবরা যদি একটি শিশুকে পাহারা দেয় তাহলে বিষয়টি অস্বাভাবিকই মনে হবে!
ইউটিউবে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, ভারতের একটি গ্রামে কম্বলের উপর একটি শিশু বসে আছে। সে এদিক ওদিক যাবার চেষ্টা করছে। আশেপাশে তার অভিভাবকরা নেই। তবে অভিভাবকরা না থাকলেও তাকে ঘিরে আছে চারটি কোবরা! স্পষ্ট বোঝা যায় যে তারাই শিশুটিকে পাহারা দিচ্ছে! শিশুটির অভিভাবক ফিরে এলে সাপগুলো সটকে পড়ে। অনেকের মতে, ভারতে এধরনের ঘটনা তেমন আশ্চর্যের বিষয় নয়। -মিরর নিউজ