ফজলুল আজিম এমপিকে নির্বাচনকালীন প্রধানমন্ত্রী করুন :নাজমুল হুদা

স্বতন্ত্র সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমকে নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিয়েছেন সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা। গতকাল সোমবার রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফজলুল আজিম স্বতন্ত্র সংসদ সদস্য। সেইসাথে তিনি দুই দলের কাছেই গ্রহণযোগ্য। তাই রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তাকে নিয়োগ দিতে পারেন। এতে সংবিধান সংশোধন ছাড়াই প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব হবে।