ছোটমণিদের সন্দেশ

খেলাঘরের সাহিত্য বাসর বিশ্ব শিশু দিবস উপলক্ষে ‘খেলাঘর চায় না শিশুদের কান্না’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে গত ৪ অক্টোবর খেলাঘর ঢাকা মহানগর আয়োজন করে সাহিত্য বাসর। অনুষ্ঠানের শুরুতেই কেন্দ্রীয় খেলাঘর আসরের সম্পাদকমন্ডলীর সদস্য এম. আসলাম লিটনের বাবার মৃত্যুতে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ফাইজুস ফরিদ, রওশন আরা ও মহানগর সভাপতি সৌমেন পোদ্দারের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান সাগর ও মহানগর সাধারণ সম্পাদক তৌহিদ রিপন। মহানগর সম্পাদক শাহীন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে দলীয় আবৃত্তি করে চমক ও আনন্দদ্যুতি খেলাঘর আসর। প্রতিমাসের প্রথম শনিবার বিকাল ৫টায় রাজধানীর মোহাম্মদপুর, ২/২২, বাবর রোড, কেন্দ্রীয় দপ্তরে সাহিত্য বাসর আয়োজনের ঘোষণা দিয়ে অনুষ্ঠান শেষ হয়। কাঞ্চি ছোটদের জন্য ছড়া ও ছড়া বিষয়ক পত্রিকা কাঞ্চি সম্প্রতি প্রকাশিত হয়েছে টাঙ্গাইলের ভুয়াপুরস্থ বাজার রোড থেকে। কাঞ্চির এটি প্রথম বর্ষের প্রথম সংখ্যা। এ সংখ্যাটিতে লিখেছেন দেশের নামজাদা ছড়া লেখকবৃন্দ। এরা হলেন— আল মুজাহিদী, ফাহিম ফিরোজ, শওকত আরা বেগম, খুররম হোসাইন, শংকর দাশ, আলম তালুকদার, শাহ আবদুর রশীদ, নাসের মাহমুদ, নিগার সুলতানা, আযাদ কামাল, জাহাঙ্গীর আলম জাহান, আবেদীন জনি, সোহেল সৌকর্য, শিপ্রা গোস্বামী, দুখু বাঙাল, সোহেল মল্লিক, লোকমান আহম্মদ আপন, চান মাহমুদ ও গালিব মোল্লা জাকির। এটি সম্পাদনা করেছেন ছড়া লেখক সাজু রহমান। আনন শিশু সাহিত্য আসর আগামী ১ নভেম্বর বিকেল ৩টায় আনন ফাউন্ডেশনের উদ্যোগে গুলশান-২ এর নূরের চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন শিশুসাহিত্য আসর, সংগীত ও আবৃত্তি প্রশিক্ষণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিশিষ্ট সংগীত শিল্পী রওশন আরা মুস্তাফিজ, শব্দসৈনিক আশরাফুল আলম, বিশিষ্ট শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর, বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম ও মনি হায়দার। উক্ত অনুষ্ঠানে শিশুকিশোর ভাইবোনদের যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ করা যাচ্ছে।