সামরিক সম্পর্ক আরো দৃঢ় করার প্রত্যয় চীন-পাকিস্তানের
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৩, ২০:২৪
প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে পাকিস্তান ও চীনের মধ্যকার শক্তিশালী সামরিক সম্পর্ক আরো দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেছেন দেশ দুইটির শীর্ষ সামরিক কর্মকর্তারা। পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানির চীন সফরকালে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এই প্রত্যয় ব্যক্ত করা হয়। —খবর টাইমস অব ইন্ডিয়ার।
চীন ও পাকিস্তান সামরিক সম্পর্কের আধুনিকায়ন ও সহযোগিতার ক্ষেত্রে অগ্রগতির ব্যাপারে একমত হয়েছে।
চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান ফান চ্যাংলং এর সঙ্গে গত সোমবার রাতে কায়ানির বৈঠক হয়। বৈঠকে দ্বিপক্ষীয় সামরিক সম্পর্কের ফলপ্রসূ উন্নয়নের প্রশংসা করেন চ্যাংলিং।
তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে চীন সব ধরনের সামরিক সহযোগিতা করবে। দুই দেশের তরুণ অফিসাররা সামরিক বিভিন্ন দিকের আদান-প্রদানে উপকৃত হবে বলে জানান চীনের ওই নেতা।