মিসরে তল্লাশি কেন্দ্রে হামলায় তিন পুলিশ নিহত

মিসরের মনসুরা শহরের নাইল ডেলটা তল্লাশি কেন্দ্রেও মুখোশধারীদের হামলায় তিন মিশরীয় পুলিশ নিহত হয়েছে বলে জানিয়েছে কয়েকটি নিরাপত্তাসূত্র।—বিডিনিউজ ভোরের দিকে তিনজন গাড়িতে এবং একজন মোটর সাইকেলে করে এসে চোরাগোপ্তা হামলা চালায়। হামলার দায় কেউ স্বীকার করেনি। গত জুলাইয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে মিশরে প্রায় নিত্যদিনের সহিংসতায় শত শত মানুষ নিহত হয়েছে। বেশিরভাগ হামলারই শিকার হচ্ছে পুলিশ। সেইসঙ্গে মারা যাচ্ছে মুরসির শত শত সমর্থকও।