বাকৃবি ভিসি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৩, ২০:৪৮
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিএনপিপন্থি শিক্ষকরা মঙ্গলবার ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন অব্যাহত রেখেছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে সোমবার রাত ১২টার দিকে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা।
জানা যায়, সোমবার রাত ১২টার দিকে মোটর সাইকেলযোগে কয়েকজন সন্ত্রাসী উপাচার্যের বাসভবনের সামনে ২টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। উপাচার্যের একান্ত সচিব সেলিম উদ্দিন জানান, ককটেল বিস্ফোরণ ঘটানোর আগে মোবাইল ফোনে কয়েকবার হুমকিও দেয় সন্ত্রাসীরা। উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক বলেন, ছাত্রদল-শিবিরের সন্ত্রাসী ক্যাডাররা আমার বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং আমাকে হুমকি দেয়। উপাচার্য বলেন, ‘সোনালী দলের কতিপয় শিক্ষকদের জন্য বাকৃবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ হচ্ছে; যা অতীতে কখনো হয়নি। আর বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছতার সাথেই হচ্ছে। এখানে আমার ইচ্ছার কোন প্রতিফলন ঘটেনি।’