মেহেরপুরে অস্থায়ী চেয়ারম্যানের
দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৩, ২১:১৮
মেহেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্ল¬ার অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের উপর নিষেধাজ্ঞা প্রদান করেছেন হাইকোর্ট। মহিলা ভাইস চেয়ারম্যান রুমানা আহম্মেদের দায়ের করা রিটের প্রেক্ষিতে আদালত ৬ মাসের নিষেধাজ্ঞা প্রদান করেছেন।
মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন জানিয়েছেন, আব্দুল মালেক মোল্ল¬া সদর উপজেলার নির্বাচিত ভাইস চেয়ারম্যান। উপজেলা চেয়ারম্যান মারা যাওয়ায় আব্দুল মালেক মোল্লাকে এক নম্বর প্যানেল চেয়ারম্যান মনোনীত করে তাকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য স্থানীয় সরকার, পল্ল¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে ২৩ সেপ্টেম্বর নির্দেশ দেয় হাইকোর্ট আদেশে প্যালেন চেয়ারম্যান ও অর্থনৈতিক লেনদেনের বিষয়ে নিষেধাজ্ঞা প্রদান করেছেন। ওই আদেশের কপি মঙ্গলবার রুমানা আহম্মেদ জেলা প্রশাসক কার্যালয়ে প্রেরণ করেছেন। অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে আদালতে শুনানির পর সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।