ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণ
নিহত তিন :আহত ৩
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৩, ২১:১৯
ঠাকুরগাঁওয়ে রোড এলাকায় একটি হাসকিং মিলে বয়লার বিস্ফোরণে ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কফিল উদ্দিন (৩৫), পসিদুল ( ৪০) ও সমেশ চন্দ্র বর্মণ (৩৮)। আহতরা হলেন, দবিরুল ইসলাম, বুলু মোহাম্মদ, সাইফুল। নিহতদের বাড়ি সদর উপজেলার পাইকপাড়া গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শহরের রোড এলাকার সালাউদ্দিনের মিলের বয়লার বাষ্প হয়ে পাশের মতিনের মিলে বিস্ফোরণ হয়ে ৩জন শ্রমিকের মৃত্যু হয়েছে।
এ সময় আরো ৩জন শ্রমিক গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ফায়ার সার্ভিসের একটি টিম বয়লারের আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডিএডি আনিসুর ইসলাম জানান, হাসকিং মিলে হাওয়া কমে যাওয়ায় এ হতাহতের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ খান ওই হতাহতের কথা স্বীকার করে বলেন, কি কারণে এই বয়লার বিস্ফোরণ হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।