কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাবি খুলছে আজ
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৩, ২১:১৯
শারদীয় দুর্গাপূজা ও পবিত্র ঈদ-উল-আজহার টানা ১৭ দিন ছুটি শেষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আজ বুধবার খুলছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হয়।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবিরের অনুপ্রবেশ ঠেকাতে ও অপ্রীতিকর যেকোন ঘটনারোধে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র ছাড়া ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র সার্বক্ষণিকভাবে সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়।
প্রক্টর ড. তারিকুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করা হয়েছে।