ঢাকায় যুবলীগ নেতার বাড়ির সামনে বোমা হামলা

মঠবাড়িয়ায় আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন মহারাজের ঢাকার বাসার সামনে বোমা হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার মঠবাড়িয়ায় আওয়ামীলীগ মিছিল ও সমাবেশ করেছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন মঠবাড়িয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম সেলিম, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, আওয়ামী লীগ নেতা জাহিদ উদ্দিন পলাশ, যুবলীগ আহবায়ক আজিজুল হক সেলিম মাতুব্বর, যুগ্ম আহবায়ক সাকিল আহমেদ নওরোজ ফজলুল হক মনি ও ছাত্রলীগ সভাপতি নজরুল সোহেল প্রমুখ। ভান্ডারিয়া সংবাদদাতা জানান, এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ভাণ্ডারিয়া আওয়ামী যুবলীগের উদ্যোগে শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আবুবক্কর সিদ্দিক মন্টু হাওলাদার, যুগ্ন আহবায়ক লিয়াকত হোসেন তালুকদার, ফাইজুর রশিদ খশরু, টুঙ্গীপাড়া আওয়ামী লীগ নেতা হাফিজুর রশিদ তারেক জমাদ্দার, উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল কবির টিপু তালুকদার, যুগ্ন আহবায়ক লিটন পেশকার, স্বেচ্ছাসবক লীগের যুগ্ন আহবায়ক জাকির হোসেন বেপারি, ছাত্রলীগের সভাপতি এহসাম হাওলাদার প্রমূখ।