মধুখালীতে লক্ষ্যমাত্রার অধিক আমন আবাদ

ফরিদপুরের মধুখালী উপজেলায় চলতি রোপা আমন মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে রোপা আমন আবাদ করা হয়েছে। এ বছর কৃষক পাটে লোকসান হলেও রোপা আমনে তার কিছু লোকসান পুষিয়ে নেয়া সম্ভব বলে ধারণা করছেন স্থানীয় চাষী ও কৃষি অধিদপ্তর। জানা গেছে, চলতি ২০১৩-২০১৪ অর্থবছর মধুখালী উপজেলায় রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৬৪৭২ হেক্টর। আবাদ করা হয়েছে ৬ হাজার ৫৪৪ হেক্টর জমিতে। এ বছর ৭২ হেক্টর জমিতে অতিরিক্ত রোপা আমন আবাদ করা হয়েছে। চলতি বছর ব্রী ধান-৩৩, ব্রী ধান-৩৯, বীনা-৭, স্বর্ণা এবং স্থানীয় শিশু মতি, লক্ষ্মী দিঘা. হিজল দিঘা এবং ঝুল ধান মিলে মোট আবাদ হয়েছে ৬ হাজার ৫৪৪ হেক্টর। উত্পাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রতি হেক্টরে ধানে ৪.৫০ মেট্রিক টন এবং চালে ৩ মেট্রিক টন।