হরতালে আহত সাংবাদিক ও পুলিশ সদস্যদের শয্যাপাশে আইজিপি

আইজিপি হাসান মাহমুদ খন্দকার মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং সম্মিলিত সামরিক হাসপাতালে আহত চিকিত্সাধীন পুলিশ সদস্য ও সাংবাদিকদের দেখতে যান। আইজিপি প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন ঢাকা মহানগর পুলিশের হাজারীবাগ থানার ওসি কাজী মাইনুল ইসলামকে দেখতে যান। পরে তিনি সিএমএইচে চিকিত্সাধীন বেসরকারি ৭১ টেলিভিশনের সাংবাদিক বিপ্লব জাকারিয়া ও ক্যামেরাম্যান আলমগীর হোসেন ও নোয়াখালী জেলা পুলিশের এএসআই মোঃ হাবিবুর রহমান, কনস্টেবল মোঃ জাকারিয়া ও কনস্টেবল আফলাতুন কাওসারকে দেখতে যান। আইজিপি আহতদের শয্যাপাশে অবস্থান করে তাদের চিকিত্সার খোঁজ খবর নেন এবং উন্নত চিকিত্সা সেবা নিশ্চিত করার জন্য কর্তব্যরত চিকিত্সকদের অনুরোধ জানান।