সাতকানিয়ায় হরতাল বিরোধী মিছিল
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৩, ২২:০২
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘন্টা হরতালের শেষদিন গতকাল মঙ্গলবার সাতকানিয়া উপজেলায় শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল ১১টায় কালিয়াইশ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে হরতালবিরোধী মিছিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ কালিয়াইশ ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাষ্টারহাট এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ইউনয়িন আওয়ামী লীগ সহ-সভাপতি আবদুল মোতালেব মেম্বার, সাধারণ সম্পাদক মাষ্টার মো. মহিউদ্দিন, অধ্যক্ষ মো. হামিদ হোসাইন, মো. দেলোয়ার হোসেন, আবু সালেহ, জসিম উদ্দিন, হাসাম মাহমুদ, মো. সোলায়মান প্রমুখ। বিকাল ৪টা এলডিপি কেওচিয়া ইউনিয়ন শাখার সভাপতি আবুল কাশেমের নেতৃত্বে কেরানীহাট এলাকায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল হয়।