নবীনগরে ১০ দিন পর চোখ-হাত-পা বাঁধা সজলকে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে অপহরণ হওয়া সজলকে চোখ ও হাত-পা বাঁধা অবস্থায় বিটঘর গ্রামের দক্ষিণপাড়ার টানা ব্রিজের নিচ থেকে গতকাল মঙ্গলবার ভোররাতে পুলিশ উদ্ধার করে। পুলিশ জানায়, অপহরণকারীরা তাকে চোখ ও হাত-পা বাঁধা অবস্থায় সিএনজি থেকে মধ্যরাতে এখানে ফেলে য়ায়। তাকে কোথায় নিয়ে গিয়েছিল তা সে বলতে পারে না। শুক্রবার রাতে শ্যামল শীলের ভাতিজা সজল চন্দ্র শীল-এর সাথে একই গ্রামের ইয়ার হোসেনের ছেলে ইব্রাহিম-এর টিউবয়েলের ময়লা পানি ঢেলে দেয়ার সামান্য ঘটনা নিয়ে ওই রাতেই ইব্রাহিমের নেতৃত্বে দুর্বৃত্তরা হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করে সজলকে অপহরণ করে।