জন্ম দিন
মৌসুমী
প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৩, ১৮:১০
জননন্দিত চলচ্চিত্র পরিচালক এহতেশাম মৌসুমীকে প্রথম চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলেও মৌসুমীর এই মাধ্যমে অভিষেক হয় সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে। আর সেই ছবিতে তার সহযাত্রী হয়েছিলেন প্রয়াত নায়ক সালমান শাহ। এ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে মৌসুমীর কথা বলার ধরন দেখে অনেকেই মনে করেছিলেন, এই মেয়েকে দিয়েই হবে। তবে এতটা যে হয়ে যাবে, তা কেউ কল্পনাও করতে পারেননি। শাবানার মতো মৌসুমীকেও তার পরের প্রজন্মের কেউ কেউ আদর্শ ধরে নিয়ে পথ চলছেন। মৌসুমী যে স্বপ্ন নিয়ে দেশীয় চলচ্চিত্রে পা রেখেছিলেন, সেই স্বপ্ন অনেক আগেই তিনি পূরণ করেছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আগামী ৩ নভেম্বর এই চিত্রনায়িকার শুভ জন্মদিন। তাই ‘আনন্দ বিনোদন’-এর পক্ষ থেকে মৌসুমীর জন্য রইল জন্মদিনের আগাম শুভেচ্ছা।
এ সপ্তহে আরও যাদের জন্মদিন
০১ নভেম্বর :আবু সায়ীদ,
০২ নভেম্বর :শাহরুখ খান, আনু মালিক, নেলি ফুর্টাডো
০৪ নভেম্বর :এন্ড্রু কিশোর, নূরুল কবির
০৫ নভেম্বর :আনোয়ারা সৈয়দ হক
০৭ নভেম্বর :কমল হাসান।