আদিবাসী গারোদের ওয়ানগালা

মধুপুর উপজেলার ইদিলপুর সিবিএসডিপি মিলনায়তনে গত ২৪ অক্টোবর আদিবাসী গারোদের জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ওয়ানগালা বা নবান্নোত্সব অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা সিবিএসডিপি এ আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিবিএসডিপি’র প্রকল্প পরিচালক পল দিলীপ বিশ্বাস। সিবিএসডিপি ইদিলপুর জোনের প্রশিক্ষণপ্রাপ্ত শিল্পীরা নাচ-গান করে দর্শকদের মাতিয়ে রাখে। শত শত গারো যুবক-যুবতী এ অনুষ্ঠানে অংশ নেয়।