রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী উত্সব

ব্যাপক উত্সাহ-উদ্দীপনায় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৯ ব্যাচের পুনর্মিলনী উত্সব গত ১৮ অক্টোবর সকালে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা শহরের বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালি শেষে বিদ্যালয়ের অডিটোরিয়া এক আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পূনর্মিলন উদযাপন কমিটির আহ্বায়ক কাজী ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজা খানম। অন্যান্যের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ আলী সেখ, আব্দুল গফুর, ইউসুফ হোসেন দেওয়ান, আবু তাহের, শাহনুর বেগম, শাহাদত্ আলী, খগেন্দ্র নাথ বাড়ৈ, নলিনী রঞ্জন ভক্ত, সহকারী প্রধান শিক্ষক সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী প্রেসক্লাব সভাপতি খান মো. জহুরুল হক প্রমুখ বক্তৃতা করেন। সভার শুরুতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে স্কুল মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় ব্যান্ডদল আর্কের হাসান। রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী এবং সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার রেজাউল হক, সদর উপজেলা পরিষদর চেয়ারম্যান অ্যাড. ইমদাদুল হক বিশ্বাস প্রমুখ।