গফরগাঁওয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান
আতাউর রহমান মিন্টু, গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৩, ১৮:১৩
ময়মনসিংহের গফরগাঁওয়ের খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী গত ২৬ অক্টোবর দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামছুন্নাহার মাকসুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, নৃত্য, অভিনয় ও আবৃত্তি পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।