মান্না দে স্মরণে
সংগীতসন্ধ্যা
মো. আবু লায়েছ লাবলু, মেহেরপুর প্রতিনিধি,
প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৩, ১৮:১৪
মেহেরপুর
কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দে স্মরণে মেহেরপুরে সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে রোববার সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদ্য প্রয়াত উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দে স্মরণে কথা ও গানের মধ্য দিয়ে এক সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি প্রভাষক নূরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উদীচী মেহেরপুর জেলা সংসদের সভাপতি অ্যাড. ইব্রাহিম শাহীন, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধূমকেতু, উদীচী মেহেরপুর জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক শাশ্বত নিপ্পন, সাংস্কৃতিককর্মী শামীম জাহাঙ্গীর সেন্টু, মাহবুবুল হক মন্টু প্রমুখ। পরে সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন মীর সাউদ আলী চন্দন, ফৌজিয়া আফরোজ তুলি, সাফিনাজ আরা ইরানি, মাসুদুল হাসান, চমক, টাবলু, পিংকী, অনু প্রমুখ।