সৈয়দপুরে জুয়েলারি ব্যবসায় অচলাবস্থা

নীলফামারী সৈয়দপুরে স্বর্ণের দাম বৃদ্ধি, অর্ডার ও ক্রেতার অভাবে জুয়েলারি ব্যবসায় সৃষ্টি হয়েছে চরম অচলাবস্থা। আর এর সাথে জড়িত কারিগররাও এখন কাজের আশায় বসে অলস সময় কাটাচ্ছেন। ইতোমধ্যে অনেক কারিগর অন্য পেশায় চলে যাচ্ছেন কোন ব্যবসায়ী ব্যবসার ধরন পাল্টানোর চিন্তাভাবনা করছেন। নীলফামারী জেলার এ উপজেলার প্রায় ৩ শতাধিক স্বর্ণের দোকান আর চলছে না। জানা গেছে, স্বর্ণের মূল্য বৃদ্ধি, নারীরা ইমিটেশনে ঝুঁকে পড়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। স্বর্ণ ব্যবসায়ীরা জানান, ২০০৮ সালেও প্রতি ভরি স্বর্ণের যে দাম ছিল তা অব্যাহতভাবে বেড়ে চলেছে। তাই কারিগররা বেকার হয়ে পড়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। ব্যবসায়ীরা আরও জানান, স্বর্ণ ব্যবসায় এভাবে ধস নামবে তা কখনো চিন্তা করেননি।