দুই ভারতীয়কে ফেরত দিল বাংলাদেশ
হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৩, ২০:৪৭
অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশে সাজা ভোগের পর গতকাল বুধবার বেলা ১২টায় দুই ভারতীয়কে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে ফেরত পাঠানো হয়েছে।
২০ মাস আগে ভারত পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কোতয়ালী থানার দোগাছী গ্রামের শ্রী অর্জুন মন্ডলের ছেলে সমীর মন্ডল (২৪) ও একই জেলার নাকাশিপাড়া থানার রাধানগর গ্রামের সন্তোষ মজুমদারের ছেলে গণেশ মজুমদার (২৫) অবৈধভাবে হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
অবশেষে গতকাল বুধবার হিলি ইমিগ্রেশন ওসি ভারত হিলি ইমিগ্রেশন ওসির কাছে এদের হস্তান্তর করেন।