জলঢাকায় পুড়ে গেছে ৩০টি দোকান

জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের ডিয়াবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার বাজারের আব্দুল ওয়াহেদের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে মুদি দোকান ছাড়াও ওষুধ, কাপড়, লন্ড্রি, সেলুন ও হোটেলসহ ৩০টি দোকানের প্রায় ৬লাখ টাকার সম্পদ ভস্মীভূত হয়। নীলফামারী দমকল ২ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।