নাইজারে চার
ফরাসি জিম্মির
মুক্তি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৩, ২০:৫৪
ফ্রান্সের রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া ওলাঁদ জানিয়েছেন, ২০১০ সালে নাইজারে অপহূত চারজন ফরাসি জিম্মি মুক্তি পেয়েছেন।
তিনি বলেন, জিম্মিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীকে নাইজারের রাজধানী নিয়ামে পাঠানো হয়েছে। এ সময় তিনি নাইজারের রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফরাসি প্রতিরক্ষামন্ত্রী বলেন, কোন প্রকার মুক্তিপণ ছাড়াই জিম্মিদের মুক্তি দেয়া হয়।
১৬ সেপ্টেম্বর ২০১০ সালে আরলিটে ফরাসি কোম্পানি দ্বারা পরিচালিত দুইটি ইউরেনিয়াম খনি থেকে চারজনকে অপহরণ করা হয়। আল-কায়দার সাথে সংশ্লিষ্ট ইসলামিক মাগরেব নামের একটি দল এই অপহরণের দায় স্বীকার করে।