‘মিডিয়া গসিপে’ আরফিন রুমী ও অনুরূপ আইচ
প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৩, ২১:০৪
আজ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে ‘মিডিয়া গসিপ’। তানভীর তারেকের উপস্থাপনায় এবং ইসরাফিল শাহীনের প্রযোজনায় এবারের পর্বে হট সিটের অতিথি হয়ে এসেছেন বর্তমান সময়ের আলোচিত এবং-সমালোচিত কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক আরফিন রুমী এবং গীতিকার ও সাংবাদিক অনুরুপ আইচ। বর্তমান সময়ে মিডিয়ার অস্থিরতা এবং চলামান বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করেছেন অতিথিরা। এ ছাড়া আরফিন রুমী নিজের পারিবারিক এবং বৈবাহিক বিভিন্ন প্রশ্নের সোজাসাপ্টা জবাব দিয়েছেন অনুষ্ঠানে।