এভিয়েশন ম্যানেজমেন্টে ক্যারিয়ার গড়তে

পাইলট, বিমান ইঞ্জিনিয়ার, এয়ারপোর্ট ম্যানেজার, কমিউনিকেশন অফিসার, এয়ার হোস্টেস, কেবিন ক্রু থেকে শুরু করে নানা ধরনের পদের জনবল প্রয়োজন হয় উড়োজাহাজের জন্য। এদের সকলের কাজই যে আকাশে ওড়া, এমনও নয়। তবে সফলভাবে উড়োজাহাজ পরিচালনা করতে এসব জনবলের প্রত্যেকেরই প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রয়েছে। আমাদের অনেকেরই ধারণা যে অ্যারোপ্লেন মানেই হ্যান্ডসাম পাইলট, স্মার্ট ও সুন্দরী এয়ার হোস্টেস ও কয়েক ঘণ্টার মধ্যেই হাজার কয়েক মাইল দূরত্ব পৌঁছে যাওয়া। তার মানে সকালে আপনি ঢাকায়, তো বিকেলে লন্ডনে। পরের দিন হয়ত কাটবে অস্ট্রেলিয়াতে। এভিয়েশন ইন্ডাস্ট্রিতে এমন চাকরিতে আসতে পারেন আপনিও, তবে তার জন্য তৈরি হতে হবে। এভিয়েশন ইন্ডাস্ট্রির লোভনীয় চাকরির সঙ্গে ঝুঁকিও কম বলে মনে হয় আপাত দৃষ্টিতে। বিমানগুলোকে হাজার হাজার ফুট উঁচুতে ইচ্ছামতো উড়ে বেড়াতে দেখলেও আদতে ব্যাপারটি তেমন নয়। বাস-ট্রাক-ট্রেন চলাচলের জন্য যেমন রয়েছে সুনির্দিষ্ট রুট, তেমনি উড়োজাহাজের জন্যও রয়েছে এয়ার রুট। সেটা অনুসরণ করেই চলতে হয় আকাশপথে। আর তার জন্য প্রয়োজন সচেতনতা ও দায়িত্ববোধ। এই পেশায় আসার জন্য তাই প্রয়োজনীয় পড়ালেখা ও প্রশিক্ষণ নিয়েই আসতে হবে। ০১৯২৬৯৬৩৬৫৫, ০১৯৩৭১৮২৪৭০, ৮৯৯১৩৭১ নম্বরে ফোন করে এই সেক্টরের চাকরির সম্ভাবনা এবং অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন। এভিয়েশন সেক্টরের পড়ালেখার সুযোগ নিয়ে আমাদের দেশে সর্বপ্রথম যে প্রতিষ্ঠানটি গড়ে ওঠে, তার নাম কলেজ অব এভিয়েশন টেকনোলজি। এই সেক্টরের জন্য বিভিন্ন কোর্স পরিচালনা করে আসছেন প্রতিষ্ঠনটি। এখানে রয়েছে দেশি-বিদেশি অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী। অত্যাধুনিক ক্যাম্পাসে স্কলারশিপের ভিত্তিতে যেসব বিষয়ে এখানে ভর্তি চলছে সেগুলো হলো ৪ বছর মেয়াদি বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট ও অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ২ বছর মেয়াদি হায়ার অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং। এ ছাড়া বিভিন্ন মেয়াদি সার্টিফিকেট ও শর্ট কোর্সের মধ্যে রয়েছে এভিয়েশন ম্যানেজমেন্ট, এয়ার হোস্টেস, কেবিন ক্রু, ট্যুরিজম অ্যান্ড টিকেটিং। এসএসসি/এইচএসি, এ-লেভেল /ও-লেভেল সম্পন্নকারীরা এই কোর্সটি করতে পারবে। এ ছাড়াও প্রতিষ্ঠানটিতে রয়েছে যুক্তরাজ্যের স্বনামধন্য শিক্ষাবোর্ড এডেক্সেলের আওতাভুক্ত অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে উপর ন্যাশনাল ডিপ্লোমা এবং হায়ার ন্যাশনাল ডিপ্লোমা কোর্স। এর কলেজ কোড নম্বর ৯৩১৪২। এখানে পড়াশোনা শেষে আন্তর্জাতিক মানের সার্টিফিকেট পাওয়া যাবে এডেক্সেল থেকে। কলেজ অব এভিয়েশন টেকনোলজিতে পড়াশোনা করার সব থেকে বড় সুবিধা হলো এখান থেকে ক্রেডিট ট্রান্সফার করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা অস্ট্রেলিয়ার মতো দেশে যাওয়া যায়। আবার শিক্ষার্থীদের জন্য লাইফ এয়ারপ্লেনে ১ বছরের ইন্টার্নশিপের ব্যবস্থাও রয়েছে। যোগাযোগ :বাড়ি-১৪, রোড-২, সেক্টর-১১, উত্তরা, ঢাকা।