ফ্যাশন ডিজাইনে ক্যারিয়ার

একটা সময় ছিল যখন মানুষ শিক্ষা মানেই ভাবত পড়াশুনা শেষ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা শিক্ষক হবে। কিন্তু শিক্ষা এখন শুধু তার মাঝেই সীমাবদ্ধ নেই। আজ মানুষ ব্যবসা করার জন্যও শিক্ষা গ্রহণ করছে, আবার ঠিকমতো বিমান চালানোর জন্যও শিক্ষা গ্রহণ করছে। ঠিক তেমনি শিক্ষায় এক নতুন মাত্রা যোগ করেছে ডিজাইন বিষয়ে পড়ালেখা। তা হতে পারে বিল্ডিং ডিজাইন অথবা ইন্টেরিয়র ডিজাইন আবার কেউ বা পড়াশুনা করছে ড্রেস ডিজাইনের উপর। এসব সম্ভাবনার কথা মাথায় রেখেই সুনির্িদষ্টভাবে ডিজাইন বিষয়ে শিক্ষা প্রদানের জন্য স্থপতি আলমগীর জলিল ১৯৯৮ সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশের প্রথম ডিজাইন ইনস্টিটিউট ‘ইন্সপিরেশন ইনস্টিটিউট অব ডিজাইন অ্যান্ড টেকনোলজি’। ১৫ বছর বয়সী এই প্রতিষ্ঠানে বর্তমানে ফ্যশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইন বিষয়গুলোর উপর শিক্ষা প্রদান করা হয়। কেউ চাইলে উচ্চ মাধ্যমিক/এ-লেভেল শেষ করার পর ৩ বছর মেয়াদি বিএ ইন ইন্টেরিয়র আর্কিটেকচার কোর্সে ভর্তি হতে পারে। কোর্স শেষে লিমককউইং ইউনিভার্িসটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি, মালয়েশিয়ার অধীনে সার্িটফিকেট প্রদান করা হয়। সাথে আছে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ। ইন্সপিরেশন ইনস্টিটিউট, লিমককউইং ইউনিভার্িসটির সরাসরি এজেন্ট হিসেবেও কাজ করছে। তাই যে কেউ চাইলে ইন্সপিরেশন ইনস্টিটিউটের সহায়তায় লিমককউইং ইউনিভার্সিটি কর্তৃক অফারকৃত যেকোনো বিষয়ে ভর্তি হতে পারেন। ইন্সপিরেশন ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউ অ্যান্ড আই অ্যালায়েন্সের অধীনে ফ্যাশন, ইন্টেরিয়র এবং গ্রাফিক্সের উপর ৬ মাস/১ বছর মেয়াদি সার্টিফিকেট কোর্সও অফার করছে। ৮৮৩৪৩৫৩, ০১৭১১০০৫৯৯৯ নম্বরে ফোন করে এখানকার বিভিন্ন কোর্স এবং অন্যান্য তথ্য জেনে নিতে পারবেন। ইন্সপিরেশন ইনস্টিটিউটে ভর্তির জন্য নেই কোনো বয়সের সীমা। এখানে যেকোনো বয়সের, যেকোনো পেশার মানুষ ভর্তি হয়ে নিজের পছন্দমতো ডিগ্রি অর্জন করতে পারেন। এসব কোর্স করে শিক্ষার্থীরা যেকোনো আর্কিটেকচার অথবা ইন্টেরিয়র ফার্ম, ফার্নিচার কোম্পানি, বিজ্ঞাপন সংস্থা, ফ্যাশন হাউস ছাড়াও বিভিন্ন ধরনের মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পাবে। তাছাড়া কেউ চাইলে নিজের মতো করেই ফ্যাশন, ইন্টেরিয়র অথবা গ্রাফিক্স ডিজাইনকে নিজের পেশা হিসেবে নিতে পারেন। আত্মকর্মসংস্থানে নিয়োজিত হওয়ার সুযোগও তাই আছে। ইন্সপিরেশন ইনস্টিটিউটের নভেম্বর ইনটেকের জন্য ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ক্লাশ শুরু ২৩ নভেম্বর। যোগাযোগ :প্লট-৮০, ব্লক-জে, বারিধারা, ঢাকা।